ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ

কুমিল্লায় মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (০৯ মে) রাত ৩টা ৪০ মিনিটে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে একটি উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার। উদ্ধার কাজে আরও ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ

Update Time : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২