ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ১৬৫ Time View
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ৫৮ সদস্যের প্রতিনিধিদলে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, দুইজন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আরও কিছু প্রতিনিধি আছেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি বলেন, বৈঠক বাংলাদেশ চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে। পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাক্ষাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদেশি কোনো সরকারপ্রধান হিসেবে আনোয়ার ইব্রাহিমই প্রথম সফরে এলেন।
Tag :
জনপ্রিয়

ঢাকায় আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়

Update Time : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪