ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনার এক যুগ পার, শেষ হয়নি মামলার বিচার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ১৭২ Time View

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনার এক যুগ পার হয়ে গেলেও এখনো দগদগে ক্ষত হয়ে আছে সেদিনের স্মৃতি। ২০১৩ সালের ২৪ এপ্রিল আট তলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এক হাজার ১৩৮ জনের বেশি শ্রমিক প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক।

এক যুগেও শেষ হয়নি এ ঘটনায় হত্যা মামলার বিচার। জানা গেছে, রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় মোট মামলা হয়েছিল ২০টি। এর মধ্যে তিনটি ফৌজদারি মামলা। হত্যা মামলাটি বর্তমানে ঢাকার জেলা জজ আদালতে বিচারাধীন। অন্য দুটি মামলা ঢাকার আদালতে বিচারাধীন।

দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন এবং হতাহত শ্রমিকদের স্বজনেরা। বিশ্বের ভয়াবহতম শিল্প দুর্যোগের একটি হিসেবে এরই মধ্যে ইতিহাসে স্থান পেয়েছে রানা প্লাজা ধসের ঘটনা।

ভেঙে পড়ার আগের দিনই ভবনটিতে ফাটল দেখা দেয়। সেটি অগ্রাহ্য করে পরের দিন ভবনটির ৫টি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করা হয়।

বিশ্লেষকেরা বলছেন, রানা প্লাজা ধসের আগে পোশাক খাতে শ্রমিক ছিল ৬০ লাখের বেশি। দুর্ঘটনার পর কমে দাঁড়িয়েছে ২৯ লাখে। এখনো অনেক প্রতিষ্ঠান শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। যা রপ্তানিমুখী পোশাক খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনার এক যুগ পার, শেষ হয়নি মামলার বিচার

Update Time : ০৫:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫