ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় দুই দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন ২০২১’ শুরু হচ্ছে আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ৩২৫ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় দুই দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন ২০২১’ শুরু হচ্ছে আজ।

শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলনের উদ্বোধন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর তিনটি ভেন্যুতে এ সম্মেলন হবে। এতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৯০ জন অতিথি।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে বাংলাদেশ- এমন অভিপ্রায় সামনে রেখে বিদেশি অতিথিদের স্বাগত জানিয়ে সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘শান্তি ও সম্প্রীতির দেশে স্বাগতম’। বাংলাদেশ যে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে, এই সম্মেলনে সেই বার্তা সবার কাছে পৌঁছাতে চায় ঢাকা।

Tag :
জনপ্রিয়

ঢাকায় দুই দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন ২০২১’ শুরু হচ্ছে আজ

Update Time : ০৫:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১