ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ঢাকায় নামেছে প্রথম ফিরতি হজযাত্রীদের ফ্লাইট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • ৩২৮ Time View

ঢাকায় নামেছে প্রথম ফিরতি হজযাত্রীদের ফ্লাইট। বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ফ্লাইটে মোট ৪১৬ জন হজযাত্রী ছিলেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০২ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১টায় ঢাকার উদ্দেশে জেদ্দা থেকে রওয়ানা হয়। এছাড়া হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি মধ্যরাত (১৫ জুলাই) ২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হজযাত্রীরা দেশে ফিরবেন।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে কর্তৃপক্ষ। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৬ জন হজযাত্রী। মারা যাওয়া ১৬ হজযাত্রীর মধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন, মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় নামেছে প্রথম ফিরতি হজযাত্রীদের ফ্লাইট

Update Time : ০৪:০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২