ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ‘রাজনীতিবিরোধী’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১৯১ Time View

রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। উনার এ বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন এ নিয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।

বৃহস্পতিবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেছেন।

গত ৩০শে নভেম্বর সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ও তার স্ত্রী। লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মহাসচিব।

এদিকে, বিএনপি সংস্কার নয় বরং নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, এমন ধারণা ভুল বলে দাবি করেছেন মির্জা ফখরুল।

তার মতে, বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং। এজন্য বিএনপি ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে।

Tag :

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ‘রাজনীতিবিরোধী’

Update Time : ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪