ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

ত্রাণ নিতে দিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিতে দিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩৮৮ জন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা এক হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে এবং ১৩ হাজার ৪০৯ জনেরও বেশি আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০০ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরো ৫১৩ জন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চলমান হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৮ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। এর মধ্যে শিশু রয়েছে ১০৩ জন।

চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরাইল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরাইল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে ১০ হাজার ৭৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ত্রাণ নিতে দিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত

Update Time : ০৬:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫