ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দ. আফ্রিকায় বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে কমপক্ষে ১৬ জন মারা গেছেন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বোকসবার্গের বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে কমপক্ষে ১৬ জন মারা গেছেন।

বুধবার স্থানীয় সময় রাত ৮টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।

ইকুরহুলেনির নিকটবর্তী পৌরসভার জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম লাদি বলেছেন, অ্যাঞ্জেলো ক্যাম্পের একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়েছে।

স্থানীয় সময় রাত ৮টার দিকে গ্যাস বিস্ফোরণ হয়েছে ধারণা করে জরুরি পরিষেবাগুলোকে জানানো হয়েছিল। তবে পরে জানা গেছে, বিস্ফোরণ নয়, বিষাক্ত গ্যাস লিক হয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

প্রথম মৃতের সংখ্যা ২৪ জন জানানো হলেও দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের প্রধান পানিয়াজা লেসুফি পরে ১৬ জনের কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এটি কোনো সুন্দর দৃশ্য নয়, বেদনাদায়ক, আবেগঘন ও দুঃখজনক ঘটনা।’
লেসুফি বলেন, মাটিতে পড়ে থাকা লাশগুলোর মধ্যে এক বছরের একটি শিশুও ছিল।

জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম লাদি সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এসএবিসি) দেয়া এক সাক্ষাত্কারে এই গ্যাস লিকের কারণ হিসেবে বলেন, ‘আমরা সন্দেহ করছি যে এই ঘটনা ওই এলাকার অবৈধ খনির সাথে সংশ্লিষ্ট।’

সূত্র : আল-জাজিরা

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

দ. আফ্রিকায় বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে কমপক্ষে ১৬ জন মারা গেছেন

Update Time : ০৫:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩