দফায় দফায় সবজির দাম বাড়ার পর এবার রাজধানীর বাজারগুলোতে বাড়েছে পেঁয়াজের দাম। এর সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সেই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম এবং মাছ। বেড়েছেও সবজির দামও।
শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কাঁচা মরিচসহ সবজি, মাছ, মাংস সবই তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে ভেন্ডি প্রতি কেজি ৫০ টাকা, করলা ৫০ থেকে ৭০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, বরবটি ৮০ টাকা, মূলা ৬০ থেকে ৭০ টাকা, বাঁধা কপি মাঝারি সাইজের এক পিস ৬০ টাকা, ফুলকপি ছোট ৪০ থেকে ৫০ টাকা, সিম ১২০ টাকা, বেগুন ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর (চায়না) ১৬০ টাকা, শসা ৭০ টাকা, আলু ২০ টাকা, পিঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ৫ টাকা করে বেড়েছে। পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে ৫ টাকা। শিমের দাম কেজিতে ২০ টাকা কমলেও অন্যান্য বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে এখন বেশিরভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে। শুধু কচুরমুখী ও পেঁপের কেজি ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। এ দু’টি সবজির কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা।
রুই মাছ ২৮০ থেকে ৩২০ টাকা, কাতল মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, কই ২০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ টাকা, শিং মাছ ৪৫০ থেকে ৬০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৫০ টাকা, নদীর চিংড়ি ৬০০ টাকা, পাবদা ৩০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ মাছ ১৭০০ টাকা কেজি, এক কেজি ওজনের ইলিশ ১২০০ টাকা কেজি, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এসব বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম। খুচরা প্রতিলিটার তেল বিক্রি হচ্ছে ১৫৩ টাকায়। আগের দামে কেজিপ্রতি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকা। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। বাজারে দামে বেড়েছে খুচরা আটার। প্রতিকেজি আটা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
অন্যদিকে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৬৫ থেকে ১৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫৫ থেকে ১৬৫ টাকা।
বাজারে দাম কমেছে ডিমের। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
অনলাইন ডেস্ক 















