ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

দি মারিয়ার গোলে জিতল আর্জেন্টিনা, টানা ২৬ ম্যাচ অপরাজিত দলটি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৯২ Time View

লিওনেল স্কালোনির এই আর্জেন্টিনাকে থামাবে কে? ২০১৯ এর মাঝামাঝি থেকে টানা ২৬ ম্যাচ অপরাজিত দলটি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের সবশেষ শিকার উরুগুয়ে। লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ডি মারিয়া। এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপের পথে আরও একধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

চোট পাওয়ার কারণে শুরুর একাদশে নামতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ছাড়া খেলতে নেমেও বল দখলে এগিয়েই থাকে আর্জেন্টিনা। কিন্তু আক্রমণে স্বাগতিক উরুগুয়ের কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। এরপরও ম্যাচের সপ্তম মিনিটের খেলায় ম্যাচের প্রথম এবং একমাত্র গোলের দেখা পায় সফরকারীরাই।

এ সময় ডান দিক থেকে পাওলো দিবালার পাস ডি-বক্সে ধরে এক পলকে সামনে দেখে শট নেন পিএসজি মিডফিল্ডার। বল দূরের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। প্রথম ২৫ মিনিট পর আর্জেন্টিনার খেলার গতি একটু কমে যায়। সেই সুযোগে চাপ বাড়ায় উরুগুয়ে। ৩২তম মিনিটে দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে গোলও পেতে পারতো তারা। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনার সীমানায় উরুগুয়ে আক্রমণ চালায়। এ যাত্রায় ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস। আর ম্যাচের ৮৪তম মিনিটে আলভারেস মার্তিনেসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা। ম্যাচও শেস ১-০ গোল ব্যবধানেই।

এই জয় নিয়ে ২৬ ম্যাচে অপরাজিত আছে স্কালোনির দল। ২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মেসির দল। আর ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই রয়েছে উরুগুয়ে।

এদিকে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে ব্রাজিল। এছাড়া ২০ এবং ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইকুয়েডর এবং চিলি।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

দি মারিয়ার গোলে জিতল আর্জেন্টিনা, টানা ২৬ ম্যাচ অপরাজিত দলটি

Update Time : ০৫:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১