ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনের প্রথম ওভারের তৃতীয় বলেই মুশফিকুর রহিম বোল্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ৩০৯ Time View

দিনের প্রথম ওভারের তৃতীয় বলেই মুশফিকুর রহিমকে (১৬) বোল্ড করে সাজঘরে ফেরালেন হাসান আলী। বুঝতে না পেরে পাকিস্তানি পেসারের বলটি ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই বলই ঢুকে উপড়ে ফেলল স্টাম্প।

চার মেরেই চট্টগ্রাম টেস্টের চতুর্থদিন শুরু করেছিলেন মুশফিক। কিন্তু বাংলাদেশকে বিপদে রেখেই ফিরলেন ‘মি. ডিপেন্ডেবল’। ১২ রান নিয়ে তৃতীয়দিন শেষ করেছিলেন মুশি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪৬ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ইয়াসির আলী (৮) ও উইকেটরক্ষক লিটন দাস (২)।

বাংলাদেশ লিড নিয়েছে ৯০ রান। স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ৩৩০। পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৮৬ রানে।

দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৯ রান ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন পার করে বাংলাদেশ।

Tag :
জনপ্রিয়

দিনের প্রথম ওভারের তৃতীয় বলেই মুশফিকুর রহিম বোল্ড

Update Time : ০৫:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১