ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

দীর্ঘ ১৫ বছর পর নিজ দেশে ফেরার পরপরই গ্রেপ্তার সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর নিজ দেশে ফেরার পরপরই গ্রেপ্তার হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে সিঙ্গাপুর থেকে নিজস্ব বিমানে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে জড়ো হন শত শত সমর্থক।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার পর রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন থাকসিন। এর কিছুক্ষণ পরই পুলিশ তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন তিনি।

এর আগে থাকসিনের আগমন উপলক্ষে তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পারিবারিক ছবি পোস্ট করে লিখেন, ‘আবারো থাইল্যান্ডে স্বাগতম বাবা।’

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ বলেছেন, থাকসিনকে ব্যাংককের কারাগারে নিয়ে যাওয়া হবে।

৭৪ বছর বয়সী থাকসিন থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতির’ মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। তারপর থেকে তিনি দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে থাকসিনের মেয়ে পেতংতার্নের দল ফেউ থাই দ্বিতীয় স্থান অর্জন করে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

দীর্ঘ ১৫ বছর পর নিজ দেশে ফেরার পরপরই গ্রেপ্তার সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

Update Time : ১২:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩