ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

দুই সপ্তাহ পর বিদায় নিতে পারে শীত, বৃষ্টির আভাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:২৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৩৫ Time View

শীতের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে। আগামী ৪ থেকে ৫ ফেব্রুয়ারির (শুক্র-শনিবার) মধ্যে বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির পর আবারও দেশব্যাপী শীত বাড়তে শুরু করবে। এ সময় রংপুর ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তবে আগামী দুই সপ্তাহ পর বিদায় নিতে পারে শীত।

বুধবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রংপুরের কিছু কিছু জায়গায় এখনও শৈত্যপ্রবাহ আছে এবং গতকালের তুলনায় আজ (বুধবার) স্থানভেদে ১ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান রয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে। আমরা ইতোমধ্যে বৃষ্টিপাতেরও একটা পূর্বাভাস দিয়েছি। গতকালও শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আজ চট্টগ্রামে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৪ থেকে ৫ তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। বৃষ্টি চলে গেলে তখন আবার তাপমাত্রা কমতে শুরু করবে। এই সময়ে বিশেষ করে রংপুর ও রাজশাহীর কোথাও কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, যেহেতু দিনের ব্যাপ্তি বাড়তে শুরু করেছে, তাই সূর্যের আলো আগের তুলনায় এখন অনেক সময় ধরে পাওয়া যাবে। সুতরাং, মানুষের মধ্যে শীতের আমেজ ক্রমান্বয়ে কমতে শুরু করবে। তবে স্থানভেদে আরও দুই সপ্তাহ শীত থাকতে পারে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

দুই সপ্তাহ পর বিদায় নিতে পারে শীত, বৃষ্টির আভাস

Update Time : ০৮:২৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২