ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • ২৯৮ Time View

দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় ভোট দেন তিনি। এসময় সাংবাদিকদের সামনে তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে বিজয় নিশ্চিত। নৌকা জিতবেই শতভাগ নিশ্চিত।

গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও একই কথা বলেছিলেন আইভী। ইভিএমকে স্বাগত জানিয়ে তিনি বলেছিলেন, বড় ধরনের গণ্ডগোল না হলে ‘জয় সুনিশ্চিত’। ইভিএম মেশিনকে মেনে নিয়েই কি নির্বাচন করছেন- জবাবে এ প্রার্থী বলেন, ইভিএম মেশিন মেনেছি বা মানবো না সেটি বোঝা যাবে নির্বাচনের পর।

এদিকে, ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোটারদের মাঝেও। তবে বেশিরভাগ ভোটারই এ যন্ত্রকে স্বাগত জানিয়েছেন। অনেকে আবার এ মেশিনে কীভাবে ভোট দেওয়া হয়- এর প্রচারণা আরও বেশি চালানো দরকার ছিল বলে দাবি করেন।

এরআগে, সকাল আটটায় মাজদাইর ইসলামিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে ভোট শেষে বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার লক্ষাধিক জয়ের আশা প্রকাশ করেন।

শীত উপেক্ষা করে সকালে দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভোটাররা। ভোটকে কেন্দ্র করে তাদের চোখেমুখে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী

Update Time : ০৫:৪২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২