ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ১৮৭ Time View
দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সাক্ষাতের সময় ড. ইউনূস বলেন, বাংলাদেশের গত সরকারের অনেকেই যুক্তরাজ্যে বাড়ি করেছেন, টাকা পাঠিয়েছেন। সেই টাকা কীভাবে ফেরত নিয়ে আসা যায়, ব্রিটিশ হাই কমিশনারের কাছে সে বিষয়ে সাপোর্ট চান তিনি।

জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন, মানি লন্ডারিংয়ের বিষয়টি তিনি দেখবেন। এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের যে সম্পর্ক, তা খুবই গভীর। তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন। সেখানে প্রায় সাত লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি আছেন। তারা ব্রিটিশ সমাজের একটি অংশ।

পরে ড. ইউনূস আরও বলেন, যে চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন, সেখানে ফেল করার কোনো সুযোগ নেই।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Update Time : ০৪:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪