ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনার এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৪৩ লাখ ৪ হাজার ২৫৯ জন

দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ শনিবার (১৩ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৩ লাখ চার হাজার ২৫৯ জন। আর আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৮৬ হাজার ১৩২ জন।  এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৮৮৫ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন এবং নারী ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৯ হাজার ২৩৬ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ১৬৯ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৭৮৫ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২০ জন, খুলনা বিভাগে ১০ হাজার ৬৪৭ জন, বরিশাল বিভাগে দুই হাজার ২১১ জন আর সিলেট বিভাগে দুই হাজার ৭৯৪ জন।

Tag :

Update Time : ০৫:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১