ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনার এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫১ লাখ ৬ হাজার ৫০০ জন

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ সোমবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৩৯ লাখ ছয় হাজার ৫০০ জন।  এর মধ্যে আজ সোমবার (৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ১৭ হাজার ১৪৮ জন।

এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন এবং নারী ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন। এরমধ্যে মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮৫৯ জনের।

আজ সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন।   দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৭ হাজার ৯৬৭ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ হাজার ২৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ হাজার ৫৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৮০৭ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৮১৩ জন, খুলনা বিভাগে ২১ হাজার ৯ জন, বরিশাল বিভাগে চার হাজার ৮০৬ জন আর সিলেট বিভাগে তিন হাজার ৯১২ জন।

Tag :

Update Time : ০৪:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১