ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৬.৫৪ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ৩২২ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে। মোট শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। এ সময়ে ৩২ হাজার ২১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ৭২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৩ হাজার ৮৪৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ৩৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ ও নারী ১৪ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৮, রাজশাহীতে ৪, খুলনায় ৪, বরিশালে ২ ও সিলেটে ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৬.৫৪ শতাংশ

Update Time : ১২:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১