ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ

দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে: অন্তর্বর্তী সরকার

সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে চলতি বছর দেশে অপরাধ বাড়ছে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। তবে সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের সরকারি অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, এই আশঙ্কা পুরোপুরি তথ্যনির্ভর নয়। বরং গত ১০ মাসে বড় ধরনের অপরাধের ধারা মোটামুটি স্থিতিশীল ছিলো।

প্রধান ‍উপদেষ্টার ফেসবুক পেজে আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে দেওয়া এক পোস্টেও জানানো হয়েছে, দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে।

.

সরকারি পরিসংখ্যান বলছে, যেসব অপরাধ সবচেয়ে গুরুতর ও সহিংস, যেমন—হত্যা, ধর্ষণ, ডাকাতি বা সশস্ত্র ছিনতাই—এসবের অনেকগুলোতেই কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি, বরং কিছু ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাচ্ছে না।

.

পোস্টটিতে বলা হয়, নাগরিকদের সতর্ক থাকা অবশ্যই জরুরি; তবে ভয় বা আতঙ্কে না ভুগে বাস্তবচিত্র অনুধাবন করাও গুরুত্বপূর্ণ। পুলিশের তথ্য বিশ্লেষণ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং বেশিরভাগ অপরাধের হার স্থিতিশীল রয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছর ও সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতা সংক্রান্ত দুটি পৃথক টেবিল প্রকাশ করা হয়েছে। সব তথ্যই এসেছে পুলিশের নিজস্ব রেকর্ড থেকে।

Tag :

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে: অন্তর্বর্তী সরকার

Update Time : ০৭:৫৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫