ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

দেশের মানুষ বুক পেতে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, আর ভয় দেখাবেন না: জামায়াতের আমির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৬৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস অর্জন করেছে। দেশের মানুষ বুক পেতে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর। সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছায় গদাইপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি। আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে জামায়াতের আমির বলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবাদাসী। এ জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে জনগণকে বন্দি করতে চেয়েছিলেন। আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। দিল্লি বসে ষড়যন্ত্র করছে স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোসররা। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

অন্য একটি সমাবেশে বিডিআর হত্যাসহ সকল হত্যা, গুম, দুর্নীতি, অর্থপাচার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডেরও বিচার দাবি করে জামায়াতের আমির বলেন, ‘আবহমান কাল থেকে আমাদের এই দেশটির সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। এমন একটি দেশ দুনিয়ায় কমই আছে। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা সাড়ে ১৫ বছর, তারা মনের মতো করে সাজাতে পারেননি। তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে। লাখো বেকারের মিছিলে জনগণ ছিল স্পৃষ্ঠ। এই সর্বনাশের জন্য সরকার দায়ী।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

দেশের মানুষ বুক পেতে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, আর ভয় দেখাবেন না: জামায়াতের আমির

Update Time : ১০:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪