ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে আওয়ামী লীগ: নানক

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ১৭৯ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি-জামায়াতের। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবেন না। আমরা সংঘাত চাই না। শান্তি চাই। সকলকে দ্বায়িত্বশীল আচরণ করতে হবে৷

রোববার (৪ আগস্ট) বিকালে চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা।

নানক আরও বলেন, এই বিএনপি, জামায়াত-শিবির জঙ্গির উদ্দেশ্যে বলতে চাই, এই দেশমাতৃকাকে ভালোবেসে আমরা ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। ধৈর্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা এই জঙ্গিগোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি৷

তিনি আরও বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করেই দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। আন্দোলনে নেতৃত্ব দানকারীদেরই এসব হত্যাযজ্ঞ ও সহিংসতার দায় নিতে হবে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে আওয়ামী লীগ: নানক

Update Time : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪