ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

নগরকান্দায় বাবু হত্যা মামলায় এক আসামী গ্রেফতার

মাহবুব পিয়াল,ফরিদপুর ঃ ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ী বাবু হত্যা মামলায় হায়দার মোল্যা নামে আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে চর ছাগলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হায়দার উপজেলার চর ছাগলদী গ্রামের আতিক মোল্যার ছেলে। পেশায় অটো ভ্যান চালক। সে বাবু হত্যা মামলার ৭ নম্বর আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে থানা সুত্রে জানাগেছে।

উল্লেখ্য গত ২৮ মে শনিবার দিবাগত রাতে নগরকান্দা বাজারের ব্যবসায়ী বাবু মোল্যাকে শরীরের বিভিন্ন স্থানে পেরেক ঠুকিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যা করে। এ ঘটনায় রবিবার নিহত বাবুর স্ত্রী তানিয়া আক্তার বাদি হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।

আসামী গ্রেফতার নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

নগরকান্দায় বাবু হত্যা মামলায় এক আসামী গ্রেফতার

Update Time : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২