ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

নজরদারিতে তমিজি, যে কোনো সময় গ্রেপ্তার: র‌্যাব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • ৩২৬ Time View
হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তমিজিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।
আজ শুক্রবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন, এমন খবরে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। এখন পর্যন্ত তমিজি হকের গুলশান-২-এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসাটি নজরদারিতে রেখেছে র‌্যাব।
খন্দকার আল মঈন জানান, তমিজি হকের বাসায় অভিযান চালানোর জন্য বাসা সার্চ করতে ওয়ারেন্ট রয়েছে র‌্যাবের কাছে। গত বৃহস্পতিবার রাতে তার রাজধানীর গুলশান-২-এর ১১১ নম্বর রোডে বাসায় অভিযান শুরু করে র‌্যাব। এ সময় তিনি তার বাসার জানালার একটি গ্লাস ভেঙে আত্মহত্যার হুমকি দেন। এছাড়া তার স্ত্রীর গলায় চাকু ধরে মেরে ফেলার হুমকি দেন। এরপর অভিযান শেষ না করেই ফিরে আসে র‌্যাব।
তিনি বলেন, আদম তমিজি হকের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে একটু সময় লাগলেও আইনের আওতায় আনা হবে। র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা সদস্যরাও কাজ করছে।
জানা গেছে, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও গ্রেপ্তার হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে আদম তমিজি হকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার র‌্যাবের অভিযানের সময় তমিজি নিজের ফেসবুক পেজে লাইভ এসে আত্মহত্যার হুমকি দেন। লাইভে তিনি তার নিজের বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছেন বলে দেখা গেছে। ওই লাইভে তার শ্রমিকদের ডাকতে শোনা যায়।
Tag :

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

নজরদারিতে তমিজি, যে কোনো সময় গ্রেপ্তার: র‌্যাব

Update Time : ০৫:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩