ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

নতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ায় জটিলতা আরও বেড়েছে

নতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ায় জটিলতা আরও বেড়েছে। আগের মতো সহজে বাংলাদেশের ভিসা পাচ্ছেন না ভারতীয় নাগরিকরা। সংশ্লিষ্টরা বলছেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে ভিসার ওপর।

বাংলাদেশে যাওয়ার জন্য শীতের সকালে লাইন দিয়ে দাঁড়িয়েও ভিসার আবেদন জমা দিতে পারছেন না পশ্চিমবঙ্গবাসী। ভিসা সেন্টারে ভিসা জমা দিতে না পারায় প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে কলকাতায়।

কলকাতাস্থ ডেপুটি হাইকমিশন সূত্রে খবর, আগে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ জনকে বাংলাদেশের ভিসা দেওয়া হতো। কিন্তু বর্তমানে মাত্র ৭০ থেকে ৭৫টি ভিসা ইস্যু করা হচ্ছে।

এমনও বলা হচ্ছে, আগামী দিনগুলোতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি ভিসা প্রদানের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। যদিও এ বিষয়ে মিশনের কোনো কর্মকর্তাই মুখ খুলতে চাননি।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা নিখিল চক্রবর্তী বাংলাদেশের বেড়াতে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে চেয়েছিলেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ভিসা আবেদন জমা না দিতে পেরে হতাশ তিনি। নিখিল বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখন আমাদের জানিয়ে দেওয়া হলো, ভিসা জমা দেওয়ার স্লট শেষ, আর কোনো আবেদন জমা নেওয়া হবে না।

বাংলাদেশের ভিসা সেন্টার জানিয়েছে, তাদের কিছু করার নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিদিনের জন্য নির্দিষ্ট স্লট ঠিক করা আছে। তার বাইরে যাওয়া সম্ভব নয়। এ কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে।

Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ায় জটিলতা আরও বেড়েছে

Update Time : ০৫:৩৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫