ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

নরওয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত, আরোহীরা নিখোঁজ

নরওয়েতে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে মার্কিন সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। এ ঘটনায় আরোহীদের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি।

শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো অর্ডিশন সেন্টার (জেআরসিসিসি) ও নরওয়ে পুলিশ।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির নাম এমভি ২২বি অসপ্রে। ধসে পড়ার আগে ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন শাখার নামে নিবন্ধিত এই উড়োজাহাজটি। ওই সময় চার জন আরোহী ছিলেন বিমানটিতে।

বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল এমভি ২২ বি অসপ্রে। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন উড়োজাহাজটির সন্ধান শুরু করে।

নরওয়ের আইনশৃঙ্খলা বাহিনী নর্ডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল বিমানটিতে ৪ জন আরোহী রয়েছেন। ইতোমধ্যে আমরা সেটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছি, কিন্তু আরোহীদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনাস্থলে নামতে পারে নি উল্লেখ করে রয়টার্সকে এইলার্টসেন বলেন, ‘অন্ধকার, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর বিমান নামতে পারেনি।’

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

নরওয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত, আরোহীরা নিখোঁজ

Update Time : ০৪:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২