ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬

নাইকো দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন কানাডার রয়েল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা

খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন কানাডার রয়েল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা। তারা হলেন কেভিন ডুগ্গান ও লয়েড স্কুইপ।

তারা বলেছেন, বাংলাদেশে গ্যাসক্ষেত্রে কাজ পেতে নাইকো রিসোর্স লিমিটেড ঘুষ লেনদেন করেছে। ঘুষের অর্থ কানাডা থেকে বারবাডোজ হয়ে বাংলাদেশে এসেছে।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে স্থাপিত বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ চলে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান তাদের সাক্ষ্য নেন।

প্রথমে সাক্ষ্য দেন লয়েড স্কুইপ। তাকে আসামিপক্ষ জেরা করার পর সাক্ষ্য দেন কেভিন ডুগান। তাকে জেরা শুরু হওয়ার পর আদালত মুলতবি ঘোষণা করা হয়। আগামীকাল মঙ্গলবার আবার তারিখ ধার্য করেছেন আদালত।

লয়েড স্কুইপ বলেন, কানাডার তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি নাইকোতে তৎকালীন সরকারের কিছু কর্মকর্তা দুর্নীতি করতে ইন্ধন জোগায়। আমরা এ দুর্নীতির বিষয়ে জানতে পারি গণমাধ্যমে সংবাদ দেখে। নাইকোর কাছ থেকে ঘুষ নেয়ার দায়ে নাইকো রিসোর্সেস কানাডায় দুর্নীতির দায়ে সাজপ্রাপ্তও হয়েছে।

এরপরে লয়েড স্কুইপকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যজনকে আগামীকাল জেরা করা হবে।

গত ১৯ অক্টোবর তাদের সাক্ষ্য দিতে সমন জারি করেন ঢাকার বিশেষ আদালত। গত ২৮ অক্টোবর রাতে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিতে ঢাকায় আসেন তারা। রোববার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খানের সঙ্গে বৈঠক করেন তারা।

উল্লেখ্য, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

Tag :

দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

নাইকো দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন কানাডার রয়েল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা

Update Time : ০৫:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩