ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

নাসির-তামিমার বিরুদ্ধে মামলার তদন্ত করবে পিবিআই

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৫১২ Time View

ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাম্মির প্রথম স্বামী মো. রাকিব হাসান। মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ  বুধবার দুপুর ১২ টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে এ আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন।

মামলায় অভিযোগ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তামিমা নাসিরকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এতে আরো বলা হয়, তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার ৮ (আট) বছর বয়সী শিশুকন্যা মারাত্মভাবে মানসিক বিপর্যয়ে পড়েছেন। আসামিদের এ কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে; যা তার জন্য অপূরণীয় ক্ষতি।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাসিরের স্ত্রী পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে। ওই বিয়ের ঘটনা প্রচারের পর নাসিরের স্ত্রী তামিমা তার প্রথম স্বামী রাকিবকে ডিভোর্স না দিয়েই পুনরায় বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান।

জিডিতে উল্লেখ করা হয়, তামিমার সঙ্গে রাকিবের ১১ বছরের সংসার। দুই জনের ৮ বছরের একটি মেয়ে সন্তান আছে। কিন্তু সব ফেলে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

এদিকে বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা দাবি করেছেন, তার পূর্বের স্বামী রাকিবকে তালকা দিয়েই তিনি বিয়ে করেছেন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন তিনি।

তামিমা বলেন, ‘আমাদের নিয়ে উনি যা যা বলেছেন, এর মধ্যে আমাদের বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে এই দুইটা সত্য। বাকি সব কথা মিথ্যা। আমাদের নিয়ে ভুয়া খবর প্রকাশ করা হচ্ছে। দয়া করে কারো কথা শুনে ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।’

এ সময় তামিমা বলেন, ‘রাকিব যেটা করছে সেটা পাবলিক প্লাটফর্ম পাওয়ার জন্য।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

নাসির-তামিমার বিরুদ্ধে মামলার তদন্ত করবে পিবিআই

Update Time : ১২:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১