ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭।

শুক্রবার নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। এদিকে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে বলে প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে। এতে উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ভানুয়াতুয় জোয়ারের সময় ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভবনা রয়েছে।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

Update Time : ০৬:৩২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩