ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

নিচ তলার একটি দোকানের সিলিন্ডার থেকে রাজধানীর বেইলি রোডের ভবনে আগুনের সূত্রপাত: র‌্যাব মহাপরিচালক

নিচ তলার একটি দোকানের সিলিন্ডার থেকে রাজধানীর বেইলি রোডের ওই বহুতল ভবনে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

আজ শুক্রবার সকালে অগ্নিদগ্ধদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘নিঃসন্দেহে এটি দুঃখজনক ঘটনা। যেকোনো দুর্যোগে র‌্যাব এগিয়ে আসে, এখানেও সহযোগিতার চেষ্টা করেছি।’

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিচ তলার একটি দোকানের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছালেও অন্যান্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মার্কেটে একটি মাত্র সিঁড়ি থাকায় অনেকে নামতে পারেননি। নিচে নামতে গিয়ে অনেকে পুড়ে গেছে।’

খুরশীদ হোসেন বলেন, ‘আমরা এখনো তদন্ত শুরু করিনি। ইতিমধ্যে যেহেতু একটি কমিটি গঠন হয়েছে, নিশ্চয়ই তারা বলবে কি কারণে এমন ভয়াবহ অবস্থা হয়েছে। সরকারের পক্ষ থেকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারি না। তবে আমাদের নিজস্ব একটা তদন্ত তো থাকবেই।’

তিনি আরো বলেন, ‘সিলিন্ডার গ্যাস ব্যবহার ঝুঁকিপূর্ণ। বাসা-বাড়িতেও আমরা এমন ঘটনা দেখছি। কিন্তু সবাই সবার দায়িত্বটা ঠিকঠাক পালন করলে এসব ঘটনা এড়ানো সম্ভব।’

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিচ তলার একটি দোকানের সিলিন্ডার থেকে রাজধানীর বেইলি রোডের ভবনে আগুনের সূত্রপাত: র‌্যাব মহাপরিচালক

Update Time : ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪