ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজর এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ‘টিম ফরিদপুর’-এর যাত্রা শুরু, বিনামূল্যে ওষুধ-নিত্যপণ্য পৌঁছে দেবেন তারা দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপ থামছেই না; আরও ৬ শিশুর মৃত্যু অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের ২০২৭ সালে এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি ইন্দোনেশিয়ায় ফ্লোরেসের পর সুমাত্রায় ৬.৯ মাত্রার কম্পন, ২৩০টি আফটারশক, নিহত বেড়ে ৪৭ এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৬ আগস্ট ২০২৬ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জামায়াত আমিরের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪১ Time View

জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি।

তিনি বলেন, আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না। তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। টানা সাড়ে ১৫ বছর আমাদের ওপর জুলুম চলেছে, আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা রাজনীতিবিদরা পারিনি। কিন্তু সেই সব কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল, আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে।

এসময় তিনি যুবকদের উদ্দেশে বলেন, সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে হলে তোমাদের এগিয়ে আসতে হবে। যে সমাজের যুবকরা এগিয়ে আসে বিপ্লবের জন্য, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়। আমি যুবকদের থেকে দুটি জিনিস চাই, একটি গভীর দেশপ্রেম ও আরেকটি আল্লাহর প্রতি ভয়। এই দুটি জিনিস নিয়ে যদি যুবকরা এগিয়ে আসে তারাই হবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত। এই পর্বত যারাই খসে দিতে আসবে, তাদের মাথা চুরমার হয়ে যাবে।

জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।

Tag :

ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজর এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জামায়াত আমিরের

Update Time : ০৫:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫