ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

ন্যূনতম সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত: খালেদা জিয়া

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৭ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, দেশ এখন সংকটকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত।

রাজধানীর জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দোসররা। ইস্পাত কঠিন ঐক্যে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।

খালেদা জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি।

খালেদা জিয়া বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহিদ হয়েছেন এবং সম্প্রতি গণঅভুত্থানে যারা শহিদ হয়েছেনে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি সমবেদনা। আমি বর্তমানে চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সব সময় আপনাদের পাশে আছি।

ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি।

প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বর্ধিত সভায় সভাপতির বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

ন্যূনতম সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত: খালেদা জিয়া

Update Time : ১১:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫