ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ২৩

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১২৫ Time View

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটির ভেতর থেকে একে একে নারী-পুরুষ ও শিশুসহ এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার  এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে ১১ জন নারী, পুরুষ ৪ ও শিশু ৮ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ০ ভোর ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা।

তিনি বলেন, বাসটি ডুবে যাওয়ার পর প্রাথমিকভাবে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহউদ্ধার করা হয়েছে।

পানির নিচে ৪০ জনের মরদেহ : ফায়ার সার্ভিস

পুলিশের এ কর্মকর্তা জানান, বাসটিতে প্রায় ৩৯ জন যাত্রী ছিলেন। তবে নিখোঁজের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলো রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। শনাক্তের পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে; সকাল হলে আবার অভিযান শুরু হবে। তখন আরও মরদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি পানির ওপর তুলে আনে। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

Tag :
জনপ্রিয়

পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ২৩

Update Time : ০৩:৩৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬