ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ব্রুনাই

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই তিনটি দেশ আগামী ২৯ জুন ঈদুল আজহা পালন করবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতে এখনও চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

রোববার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার পবিত্র জিলহজ মাসের প্রথম তারিখের ঘোষণা দেয়। নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা।

ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা পালিত হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়।

মালয়েশিয়া সরকারও আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই সে দেশেও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার (১৯ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ব্রুনাই

Update Time : ০২:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩