ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, “সিনোফার্মের টিকার দাম প্রকাশ করায় চীন বিরক্ত”

বাংলাদেশের কাছে সিনোফার্মের টিকার বিক্রয়মূল্য প্রকাশ হওয়ায় চীন কিছুটা বিরক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বাণিজ্যিক স্বার্থে চীন বলেছিল কোন অবস্থাতেই যেন দাম প্রকাশ না করা হয়। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দামে তারা টিকা সরবরাহ করছে।

শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরে প্রচারিত একটি প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চীনা রাষ্ট্রদূতের কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তবে, এ ঘটনায় আমাদের অবস্থান বেশ খানিকটা খারাপ হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে সরকার আর ওই দামে টিকা কিনতে পারবে না।

মোমেন বলেন, তারা অন্য দেশে যে দামে টিকা বিক্রি করে, সে দামেই কিনতে হবে। তা দ্বিগুণ বা তিন গুণ হতে পারে।

গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এই টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।

বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়ার পর, মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যে, ওই দাম এখনো অনুমোদন পায়নি।

এছাড়া, বাংলাদেশের মিডিয়ায় এই খবর প্রকাশের পর শ্রীলঙ্কা প্রথম আপত্তি জানায়। দেশটির প্রশ্ন, বাংলাদেশকে ১০ ডলারে টিকা দেয়া হলে শ্রীলঙ্কার কাছে ১৫ ডলার চাওয়া হচ্ছে কেন? এ পরিস্থিতিতে চীন বাংলাদেশের কাছে এক কূটনৈতিক পত্রে জানতে চেয়েছে-কেন দাম প্রকাশ করা হলো। বলা হয়েছিল দাম প্রকাশ করা হলে তারা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) ঢাকায় চীনা দূতাবাসকে একটি চিঠি দিয়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে চ্যানেল টুয়েন্টিফোরকে বলেন, আমরা বলেছিলাম যে, আমরা ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে দাম প্রকাশ করিনি। তবে, কোনোভাবে তা প্রকাশিত হয়েছে। আমরা তাদের চিঠি দিয়েছি। কিন্তু, তারা এখনো প্রতিক্রিয়া জানায়নি।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, “সিনোফার্মের টিকার দাম প্রকাশ করায় চীন বিরক্ত”

Update Time : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১