ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

পরিস্থিতি বিবেচনায় আবারো কঠোর লকডাউনের ঘোষণা হতে পারে : ওবায়দুল কাদের

করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আবারো কঠোর লকডাউনের ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে তেজগাঁও সড়ক ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে তবে পরিস্থিতি বিবেচনায় আবারো কঠোর লকডাউন দেওয়া হবে।

এসময় গণটিকা কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া দেখে কাণ্ডজ্ঞানহীন সমালোচনা প্রকৃতপক্ষে বিএনপি নেতা-কর্মিদের গণহতাশার বহিঃপ্রকাশ বলে জানান কাদের।

তিনি বলেন, অবশ্য এ নিয়ে বিএনপি কর্মীদের চেয়ে নেতারাই বেশি হতাশাগ্রস্ত। গণটিকা লোক দেখানো নয়, চোখ খুললে দেখতে পাবেন, টিকা গ্রহণে জনগণের স্বতস্ফূর্ততা।

ওবায়দুল কাদের বলেন, অল্প সময়ের ব্যবধানে সরকার প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহে সফল হবে, এটি বিএনপি ভাবতেই পারেনি। তারা ভেবেছিল টিকা পেতে বছরের পর বছর লেগে যাবে।

তিনি আরো বলেন, পর্যাপ্ত মজুত নিয়ে সরকার সফলভাবে গণটিকা কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এটা বিএনপির সহ্য হচ্ছে না। তারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছে। এমনিতেই আগস্ট মাস এলে অতীতের রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় তারা অন্তর্জালায় ভোগে। তার ওপর টিকা নিয়ে সরকারের সাফল্য বিএনপির অস্থিরতা এবং মমর্যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তাইতো তারা আবোল-তাবোল বকছে।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

পরিস্থিতি বিবেচনায় আবারো কঠোর লকডাউনের ঘোষণা হতে পারে : ওবায়দুল কাদের

Update Time : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১