ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬

পরীক্ষা দিতে চান নটর ডেম কলেজের শিক্ষার্থীরা

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমানের স্থগিত সব পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ফলাফল কীভাবে ঘোষণা করা হবে, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এবার সেই পরীক্ষা ফেরাতে আন্দোলনের ডাক দিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। তারা চান, পরীক্ষা নেওয়া হোক।
বুধবার (২১ আগস্ট) নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটর ডেম কলেজের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অযৌক্তিক।
সমস্যার সমাধানে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- উদ্ভূত পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি-২০২৪ পরীক্ষা আয়োজন করতে হবে; বৈষম্যবিরোধী আন্দোলনে এইচএসসি-২০২৪ ব্যাচের যে সকল বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের  সঙ্গে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে। তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষার অংশগ্রহণ করবেন নাকি কর্তৃপক্ষ তাদের অটোপ্রমোশন দেবেন না অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে এই নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। আহত শিক্ষার্থীদের ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তিন দফার সমর্থনে ২০২৪ ব্যাচের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার দুপুর ২টার দিকে মতিঝিলের নটর ডেম কলেজ গেইটের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

পরীক্ষা দিতে চান নটর ডেম কলেজের শিক্ষার্থীরা

Update Time : ০৬:০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪