ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৯২ Time View

ছবি: পাকিস্তান দল, বাংলাদেশ জার্নাল

বাংলাদেশের সাথে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামী ১৬ তারিখ আসার কথা থাকলেও বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে নির্ধারিত সময়ের ৩ দিন আগেই ঢাকায় এসেছে বাবর আজমরা।

জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে অবস্থান করবে পাকিস্তান। করোনা টেস্টে নেগেটিভ আসলে রোববার (১৪ নভেম্বর) থেকে অনুশীলন শুরু করবেন পাক ক্রিকেটাররা।

আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত মিরপুরে অনুশীলন করবেন তারা। এ ছাড়া বৃহস্পতিবার ফ্লাডলাইটের নিচে অনুশীলন করার কথা রয়েছে পাকিস্তানের।

১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।

এদিকে  পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই বাংলাদেশ দলে দেখা যেতে পারে অন্তত তিনজন নতুন মুখ। কারা সেই তিনজন তা নিয়ে এরই মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা ক্রিকেট অনুরাগীদের মাঝে।

সাধারণত ব্যর্থতার পর দল নিয়ে গুঞ্জন শোনা যায় বেশি। তবে এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজে গুঞ্জনের চেয়ে জল্পনা-কল্পনা বেশি। এর কারণ একটাই। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে জাতীয় লিগ খেলা সাত তরুণকে এরই মধ্যে ডাকা হয়েছে অন্যরকম অনুশীলনে। নতুন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিজে সে অনুশীলন ক্যাম্প পরিচালনায় আছেন।

পাকিস্তানের সিরিজের জন্য স্কোয়াড কতজনের হবে- এ ব্যাপারে দিন দুয়েক আগে গণমাধ্যমকে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ১৫-১৬ জনের হতে পারে। ধরে নেওয়া হচ্ছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে সাকিব খেলতে পারবেন না। এছাড়া সাইফউদ্দীন আগেই ছিটকে গেছেন।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়

Update Time : ০৫:৩৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১