ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে হামলা, নিহত ৮

পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার দেশটির বেলুচিস্তান প্রদেশের আরব সাগর লাগোয়া এই বন্দরের একটি কমপ্লেক্সের সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তারা নিহত হন।

আরব নিউজ বেলুচিস্তানের সরকারি কমিশনার সাঈদ আহমেদ উমরানির বরাতে বলেছে, অস্ত্র ও বোমায় সজ্জিত সন্ত্রাসীরা বন্দরের বাইরের একটি কমপ্লেক্সে হামলা চালায়। সেখানে সরকারি দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর কার্যালয় রয়েছে।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, ‘বন্দরে হামলাকারী অন্তত ৮ সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। আমাদের বার্তা একেবারে পরিষ্কার। যারা সহিংসতার পথ বেছে নেবে, তাদের প্রতি কোনও ধরনের দয়া দেখানো হবে না।’

সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে সামরিক বাহিনীর এক সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বেলুচিস্তানের আলোচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। তারা বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরেই আন্দোলন করে আসছে।

বিবৃতিতে তারা বলেছে, বিএলএর সদস্যরা গোয়াদর বন্দরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছেন।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে হামলা, নিহত ৮

Update Time : ০২:৫৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪