ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

পাকিস্তানের বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব

পাকিস্তানের বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বৃহস্পতিবার দেশটিতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের নির্দেশ দেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে আলআরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের অর্থনীতি ও জনজীবনের উন্নতিতে ভূমিকা রাখতে সৌদি এ বিনিয়োগ করছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

তাতে বলা হয়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের নির্দেশ দিয়েছেন। দেশটির অর্থনীতি এবং জনগণকে সাহায্য করতে এই নির্দেশ দেয়া হয়েছে।

আরো জানা যায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে ফোনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায়সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

পাকিস্তান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। যা দিয়ে তারা এক মাসের কিছু বেশি সময় আমদানি চালিয়ে যেতে পারবে।

সূত্র : আলআরাবিয়া ও জিও নিউজ

Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

পাকিস্তানের বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব

Update Time : ০৫:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২