ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ শুরু হচ্ছে আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৫ Time View
পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চলবে ৮ মার্চ পর্যন্ত। এ সময় ঢাকাসহ ২১টি জেলার যাতায়াতে বাড়তি যানজটের শঙ্কা করছে পুলিশ।
এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহাসড়ক (এন-৮) বা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তৃতীয় কিলোমিটারে অবস্থিত। মেরামত চলাকালীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করবে।
হালকা যানবাহনের মধ্যে রয়েছে বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা। এসব যানবাহন ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে।
অন্যদিকে বিষয়টি মাথায় রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগসহ ৭টি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। বৈঠকে বাড়তি যানজট মোকাবিলায় ও বিকল্প সড়ক নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সংস্কারকাজ চলার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করা হবে।
Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ শুরু হচ্ছে আজ

Update Time : ০৪:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪