ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

প্রচলিত উপায়ে ইরানকে পুরোপুরি ধ্বংস করেছি, তখন আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব?

যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না; একজন সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার এটা কেন দরকার হবে? এবং প্রশ্নটিকে মূর্খতাপূর্ণ বলে বর্ণনা করেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, যখন আমরা কোনো পারমাণবিক হামলা ছাড়াই প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি ধ্বংস করেছি, তখন আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব?

ট্রাম্প আরও বলেন, কোনো অবস্থাতেই কারও দ্বারা পারমাণবিক হামলা করা উচিত নয়।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে তার ওপর কোনো চাপ নেই এবং তিনি ইরানের সঙ্গে সবচেয়ে ভালো চুক্তি করতে চান।

তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরান যখন একটি চুক্তিতে পৌঁছাবে, তখন এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি যোগ করেন, যুদ্ধবিরতির সময় ইরান যেন তেল বিক্রি করে শত শত মিলিয়ন ডলার আয় করতে না পারে, সেটিও তিনি চান না।

তিনি বলেন, এই বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত তারা যেন প্রতিদিন ৫০ কোটি ডলার আয় করতে না পারে, আমি তা চাই না। আমিই এটা বন্ধ রেখেছি… তারা যদি চুক্তি করতে না চায়, তাহলে আমি সামরিকভাবে যুদ্ধ শেষ করব।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রচলিত উপায়ে ইরানকে পুরোপুরি ধ্বংস করেছি, তখন আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব?

Update Time : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬