ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজকের নামাজের সময়সূচি: ২২ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

প্রতিদিন খাবারের লাইনে অপেক্ষারত সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণে বহু হতাহতের ঘটনা ঘটছে

গাজায় বিতর্কিত মানবিক প্রকল্পের আড়ালে পরিচালিত খাদ্য সহায়তা কেন্দ্রগুলো এখন ‘জল্লাদখানা’য় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন খাবারের লাইনে অপেক্ষারত সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণে বহু হতাহতের ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকাজুড়ে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজা সিটি থেকে দির আল-বালাহ পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এসব হামলায় হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রও রেহাই পায়নি। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের বড় অংশ নারী ও শিশু।

বিশেষ করে, নেতজারিম করিডোরে অবস্থিত খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে গুলি করে হত্যা করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে।

সরকারি তথ্যমতে, বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর সহায়তা বিতরণ কেন্দ্রে গত এক মাসে অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে এসব ত্রাণকেন্দ্রকে ‘মৃত্যুর ফাঁদ’ আখ্যা দিয়ে জানায়, নিহতদের মধ্যে বেশিরভাগই নিরীহ নারী ও শিশু এবং এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩৯ জন।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বৃহস্পতিবার গাজায় সব ধরনের মানবিক সহায়তা কার্যক্রম বন্ধের পক্ষে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “যুদ্ধক্ষেত্রে শত্রুর প্রতি সহানুভূতির কোনো স্থান নেই। গাজায় মানবিক সহায়তা দেওয়া ইসরায়েলের জন্য লজ্জাজনক।”

আল জাজিরা জানিয়েছে, হামাসের হাতে সহায়তা চলে যাওয়ার আশঙ্কায় ইসরায়েল গাজায় দুই দিনের জন্য সব ধরনের সহায়তা সরবরাহ বন্ধ রেখেছে। এর ফলে উত্তর গাজার সব করিডোর বৃহস্পতিবার বন্ধ হয়ে যায়, যা সরাসরি দুর্ভিক্ষের মুখে থাকা লাখো মানুষের জন্য মানবিক বিপর্যয় ডেকে আনবে।

এদিকে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে তাদের পরিবার। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে জিম্মিদের ‘বলির পাঁঠা’ করা হচ্ছে।

Tag :

কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে

প্রতিদিন খাবারের লাইনে অপেক্ষারত সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণে বহু হতাহতের ঘটনা ঘটছে

Update Time : ০৩:২৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫