ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ৫টি দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ৫টি দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শনিবার (২৪ মে) রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম সাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছি।
তিনি পদত্যাগ করার কথা ভেবেছিলেন; আমরা তাকে অনুরোধ করেছি- তিনি যেন তার প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়ন করার পর ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার, জুলাই ঘোষণাপত্র জারি, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারগুলোতে পুনর্বাসনের আহ্বান জানিয়েছি। এজন্য আমরা সমন্বিত পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছি।
তিনি বলেন, শহীদ ও আহতদের পরিবারগুলোকে পুনর্বাসনের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তাদেরকে যে সঞ্চয়পত্র এবং ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এখনও দেওয়া হয়নি। এ কাজটি দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছি।
তিনি আরো বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছি। কারণ, এসব নির্বাচন আদালতে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনগুলো অবৈধ ঘোষণা হলে এ সংকট আর হবে না।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনে আমাদের আস্থা নেই। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছি।
Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ৫টি দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

Update Time : ০৫:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫