ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী আগামী মাসে জাপান সফর করবেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নভেম্বরের শেষের দিকে টোকিও সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী মাসের শেষের দিকে জাপান সফর করবেন বলে আমরা আশা করছি।’

মোমেন বলেন, ইতোমধ্যে জাপান সরকার সেদেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবিষয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘তারা আমাদের জাপান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা এবিষয়ে কাজ করছি।’

গত ২৭ সেপ্টেম্বর মোমেন বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাৎ করেন।

সর্বশেষ ২০১৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন।

সূত্র : বাসস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী আগামী মাসে জাপান সফর করবেন: পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২