ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

প্রধানমন্ত্রী মোদীর জন্য বাংলাদেশের সেরা মানের আম পাঠিয়েছেন মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে ‘আম কূটনীতি’ শুরু করলেন।   শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকা থেকে ১,০০০ কেজি বিখ্যাত ‘হাড়িভাঙ্গা’ আমের একটি চালান পাঠানো হয়েছে। সোমবার চালানটি নয়াদিল্লিতে পৌঁছানোর কথা। এই আমি পাঠানোকে সুসম্পর্ক তৈরির বার্তা হিসেবে দেখা হচ্ছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর জন্য বাংলাদেশের সেরা মানের এই আম পাঠিয়েছেন মুহাম্মদ ইউনূস । একই সঙ্গে ইউনূস সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছেও আম পাঠাচ্ছেন। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে, বিশেষত রংপুরে এই আমের ফলন হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো বটেই, বিদেশেও এই আম রফতানি করা হয়। এক-একটি হাড়িভাঙা আমের ওজন ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়। রসালো, আঁশবিহীন এই আম বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়।
পূর্ববর্তী সরকারগুলির আমল থেকেই আম পাঠানোর প্রথা চলে আসছে। কিন্তু গত বছর  ছাত্র-নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এর পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। হাসিনা পালিয়ে আসার পর থেকে ভারতেই আশ্রয়ে রয়েছেন।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী মোদীর জন্য বাংলাদেশের সেরা মানের আম পাঠিয়েছেন মুহাম্মদ ইউনূস

Update Time : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫