ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত?

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১৯ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ।

শুক্রবার মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। গত ২৫ জানুয়ারি এক বার্তায় এ অভিনন্দন জানান স্পেনের প্রেসিডেন্ট।

গত ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বার্তায় পেদ্রো সানচেজ লেখেন, নতুন ম্যান্ডেড নিয়ে আপনি সফল হবেন, এই প্রত্যাশা করছি। আমার বিশ্বাস, আপনার মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন সাধন হবে। এটির জন্য আপনার প্রতি আমার এবং আমার সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অব স্টেট (প্রতিমন্ত্রী) ইভা মারিয়া গ্রানাদোস গালিয়ানোর সঙ্গে তার দপ্তরে বৈঠক করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। এ সময় স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস বৈঠকের বিষয়ে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্পেন ও বাংলাদেশ উভয় দেশই সম্প্রতি পুনর্নির্বাচিত নতুন সরকারের দায়িত্বগ্রহণের প্রেক্ষাপটে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার বিষয়ে ইভা মারিয়া গ্রানাদোসকে অবহিত করেন রাষ্ট্রদূত। সেই সঙ্গে বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধার মেয়াদ ২০২৯ সালের পরও বর্ধিত করার প্রয়োজনে স্পেনকে পাশে থাকার অনুরোধ করেন। এ ছাড়া মাদ্রিদ ও ঢাকার মধ্যে বর্তমানে প্রক্রিয়াধীন কিছু সমঝোতা স্মারক ও চুক্তি দ্রুত স্বাক্ষরে সেক্রেটারি গালিয়ানোর সহায়তা কামনা করেন রাষ্ট্রদূত। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে পাঠাতে স্পেনের সমর্থন জোরদারের আহ্বান জানান তিনি।

সেক্রেটারি গালিয়ানো রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি স্পেনের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন। এ সময় রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমে স্পেনের ০.৮ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তার কথাও জানান তিনি। বাংলাদেশে স্প্যানিশ ভাষা শিক্ষা কার্যক্রমে সহযোগিতা প্রদানে স্পেন সরকারের আগ্রহের কথা জানিয়েছেন গালিয়ানো। তিনি জানান, বাংলাদেশে স্প্যানিশ অ্যাজেন্সিস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশনের (এইসিআইডি) সহযোগিতা কর্মসূচি আরও সম্প্রসারণ করতে চায় স্পেন।

Tag :

যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট

Update Time : ০২:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪