ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার বরাদ্দ ফিরিয়ে স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার বরাদ্দ ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, ২০২১-২০২২ অর্থবছরে মোটরযান ক্রয় খাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুকূলে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে মিতব্যয়িতার নতুন নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ের  জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।
ইহসানুল করিম আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে, স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনার টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন। মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার এ টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।
Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার বরাদ্দ ফিরিয়ে স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১