ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ১৪ দলীয় জোটের শরিক নেতারা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ১৪ দলীয় জোটের শরিক নেতারা।  সোমবার সন্ধ্যা ৬টায় গণভবনে এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।  জোটের শরিকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম ৬০টি আসনে ছাড় চান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা। এর বাইরেও আরও দুটি দাবি জানাবে তারা। প্রথমত, শরিকদের ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থী থাকবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের পদ-পদবিওয়ালা কোনো স্থানীয় নেতা তাদের আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না। এসবের নিশ্চয়তা চাইবেন তারা।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়য়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৯১, জাতীয় পার্টি-জেপি ২০, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ৬, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ৬, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩৩, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের মহাজোটের শরিক দল বিকল্পধারা বাংলাদেশ ১৪টি আসনে প্রার্থী দিয়েছে। ১৪ দলীয় জোটের শরিকরা গত তিনটি (নবম, দশম ও একাদশ) সংসদ নির্বাচনেই আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে ভোটে অংশ নেয়। বিকল্পধারা বাংলাদেশ গত দুটি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে।

অন্যান্যবারের মতো আগামী নির্বাচনেও তারা আওয়ামী লীগের কাছে আসন ছাড় চায়। আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি যার যার দলীয় প্রতীক নিয়েও নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তারা।

তবে বিপত্তি বেধেছে এতদিন আসন ছাড় বা আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনাই হয়নি প্রধান দল আওয়ামী লীগের সঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর মান ভাঙাতে শরিকদের নিয়ে বসছেন জোট নেত্রী শেখ হাসিনা। সেখানেই শরিকরা যার যার দলের পক্ষে দাবি তুলবেন বলে জানিয়েছেন ১৪ দলের একাধিক শীর্ষ নেতা।

Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ১৪ দলীয় জোটের শরিক নেতারা

Update Time : ০২:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩