ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ২২২ Time View

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার দুপুরে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ, রওশনপন্থি নেতা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবং কাজী মামুনুর রশীদ।

পরে গণভবন থেকে বের হয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচন, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি।

এ সময় সাংবাদিকরা জানতে চান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। এতে তার সমর্থন আছে কি না? জবাবে তিনি বলেন, আমাকে তারা ইচ্ছা করে বাদ দিয়েছে, তাদের প্রতি আমার সমর্থন কেন থাকবে।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক

Update Time : ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩