ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

প্রাথমিকে প্রায় ৭ হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪০৮ Time View

নতুন বছরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে প্রায় ৭ হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

রোববার (৫ ফেব্রয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ আহাম্মদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু শূন্য পদ রয়েছে, তাই নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি চলতি ফেব্রুয়ারি মাসে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

গত জানুয়ারি মাসে প্রাথমিকে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার ৫৭৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীর মধ্যে বেশ কিছু প্রার্থী শেষ মুহূর্তে সহকারী শিক্ষক পদে যোগ দেননি বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সর্বশেষ ২০২০ সালের অক্টোবরে ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে আবেদন ফি ছিল ১১০ টাকা। মোট আবেদন করেছিলেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

প্রাথমিকে প্রায় ৭ হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে

Update Time : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩